www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঐতিহ্য ও অন্যান্য

১) ঐতিহ্য

দাদু ডেটকে বলতেন, ডেড। কে মারা গেছে কে জানে!
চেয়ারকে বলতেন, চিয়ার। তখন খেলায় কোনো চিয়ার লিডারের দেখা মিলতো না!

বাবা ডেটাকে ডাঁটা বলেন। সজনে না নাজনে কে জানে!
মানি ব্যাগকে মংকি ব্যাগ বলেন। ব্যাগের লেজ আছে কিনা জানা নেই!

নাতি মাছকে বলে ম্যাচ। ক্রিকেট না ফুটবল ম্যাচ কে জানে!
স্ন্যাক্সকে বলে স্নেক। কি জাতের সাপ কে জানে!
নার্সারিকে বলে নিশাচর। পেঁচা কিনা জানি না!
আর ব্রাউজকে ব্লাউজ বলেন। কার ব্লাউজ প্রশ্ন করা উচিত না!

২)তারিখ

স্যার। আজকের তারিখ কত?
ছাত্র। নয় ছয় কুড়ি।
স্যার। দেখো নয় ছয় কোরো না যেন!

৩) বাঁশ

বাবা। সারা জীবন দুঃখ করে গেলাম। কার পিছনে বাঁশ দিয়েছি কে জানে, জীবনে সুখ পেলাম না।
ছেলে। নিজের পিছনে।

৪) শিক্ষক ও ছাত্র

শিক্ষকঃ বি কেয়ারফুল।
ছাত্রঃ বিছুটিফুল।
শিক্ষকঃ তোমার রেজিস্ট্রেশন বাতিল করে দেবো।
ছাত্রঃ কোন স্টেশন-এ বাড়ি আপনার বললেন!

৫) মাস্টার ও ছাত্র

মাস্টারঃ আমার ছেলে সব বিষয়ে চারটে বাক্য বলতে পারে। তোমরা আমার ছেলের মতো হও।
ছাত্র। মানে চারের ঘরের বোকা?
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৩৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ মজা পেলাম কবি দা
    কুরবানী ঈদের শুভেচ্ছা রইল
    ভাল থাকবেন--------------
  • রবিউল হাসান ০৩/০৬/২০২৫
    ভালো লেগেছে
 
Quantcast