www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বাস ও কাজ

যাকে বিশ্বাস করতে পারো না,
তাকে দিয়ে কখনো কোনো কাজ করিও না।
কারণ তাকে দিয়ে কাজ করিয়ে
তুমি কোনো দিনও শান্তি পাবে না
আর অশান্ত মন তার প্রতি
অবিশ্বাস আরো বাড়িয়ে দেবে।

যে কাজে বিশ্বাস নেই,
সেই কাজ কখনো করো না।
কারণ কাজকে বিশ্বাস না করলে
তুমি সেই কাজকে কখনোই
ভালোবাসতে পারবে না মনপ্রাণ দিয়ে
আর যে কাজকে ভালোবাসতে পারবে না,
তা মনপ্রাণ দিয়ে কখনোই করতে পারবে না।
সেই কাজে ভুল হবেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast