www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রদীপ

প্রদীপের ওপরে যত আলো,
নীচে ততই অন্ধকার।
যত নাম ওপরে ওঠায়,
পা মাড়ানো ছায়ায় বদনামের ততই হাহাকার।
ছায়া মাড়িয়েই ওঠো সিঁড়ি বেয়ে,
ছায়া নেই যার, তার মৃত অঙ্গীকার।
নিজের ছায়াকে ভয় পেও না কভু,
কায়া আছে বলেই অস্তিত্ব আছে তার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast