www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিযোগিতা

লেখাপড়ায় হিংসেটা থাকা দরকার,
তা না হলে এগোতে পারবে না।
কে বলে?
ওটা সব থেকে বড় পাপ!

যদি না ছুঁতে পারে ওকে...
বন্ধু বন্ধুকে নিয়ে যায় ছাদের কিনারে,
বন্ধু বন্ধুকে নিয়ে যায় মাঝ দরিয়ায়,
বন্ধু বন্ধুর ঘরে দুষ্টু বান্ধবী পাঠিয়ে দেয়-
আরো কত কিছু।

ধরুন আগেরবার আমি অংকে পঞ্চাশ পেয়েছিলাম,
এবারে পঁচাত্তর পাবো।
পরেরবার একশোর কাছাকাছি-
তার পরে সারা জীবন সেই জায়গা ধরে রাখা।

প্রতিযোগিতা কেবল নিজের সাথে-
সেটাই আসল প্রতিযোগিতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast