www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৃতকর্মের ফল

এ জন্মের ফল এ জন্মেই ভোগ করবে।

কিন্তু ভালো মানুষ বেশি কষ্ট পায়,
খারাপ লোকে সুখে বাঁচে!

ভুল কথা,
ভালোর কাছে সম্পদ নাও থাকতে পারে,
কিন্তু শান্তি আছে মনে।
খারাপ জনের ঘর সম্পদে পূর্ণ,
কিন্তু তার শান্তি মৃত মরুভূমিতে।

যেখানে শান্তি আছে,
সুখ এসে ধরা দেয় সেথায়।
আর যেখানে শান্তি নেই,
সুখ সেখানে নিরুদ্দেশ।

যত দুঃখই পাও জীবনে,
মুখ বুজে কেবল ভালো কাজ করে যাও,
দেখবে শেষ জীবনে শান্তি পাবে।
ভালো লোকেরই জয় হয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast