www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্যাচ ও অন্যান্য

১) ক্যাচ

স্ত্রী। ওগো শুনছো, আমাদের বাবাই খুব কথা ক্যাচ করতে শিখেছে।
স্বামী। ও বড় হয়ে ইন্ডিয়ার ক্রিকেট টীম-এ চান্স পেয়ে যাবে। বল ক্যাচ করবে।

২) ডিপ্লোম্যাট

'জানিস আমি ডিপ্লোম্যাট হয়ে গেছি'।
'কীভাবে'?
'বন্ধুদের সাথে যা কথাবার্তা হয়, তা মা বাবা ও বৌকে বলবো না।
বৌয়ের সাথে যা কথাবার্তা হয়, তা মা বাবা ও বন্ধুদের বলবো না।
মা বাবার সাথে যা কথাবার্তা হয়, তা বৌ ও বন্ধুদের বলবো না'।

৩) দয়ালু

স্যার। দয়ালু মানে বলো?
ছাত্র। দয়া করে যদি কেউ আলু খেতে দেয়।

৪) ওয়ার্ল্ড কাপ

'আমি দিনে দু কাপ চা খাই'।
'আমি দিনে চল্লিশ কাপ চা খাই'।
'কোন কাপে খান'?
'ওয়ার্ল্ড কাপে'!

৫) কাপ

স্ত্রী। নতুন কাপ কিনবো তোমার জন্য।
স্বামী। কেন?
স্ত্রী। কাপের এনিম্যাল উঠে গেছে।
স্বামী। এনিম্যাল নয়, ওটা এনামেল।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৯২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast