www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড় বড় মানুষদের

বড় বড় মানুষদের মাথা খারাপ থাকে,
তা না হলে বড় হবে কীভাবে?
বড় হতে গেলে এক বিষয়ে পাগল হতে হয়
আর বাকি সব বিষয় শিশুর মতো ভুলতে হয়।

নিতান্ত শিশু মন না হলে বড় হওয়া যায় না-
শিশু নারায়ণ, তার সাত খুন মাফ;
বড়রা শিশুর মতো আচরণ করলে,
তারা পাগল।
মানুষ বোঝে না, কে শিশু আর কে বড়!

পাগল হয় খুব ছোট মনের,
না হয় খুব বড় মনের।
বড় মনের পাগলরাই জীবনে বড় হয়-
তারা পাগল নয়, তারা তাঁর মতো বৃহৎ শিশু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast