www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিঁদুর

কারো জালে ফেঁসে যেও না।
মিষ্টি কথায় ভুলো না।

আগুনের চারপাশে সাত বার না ঘুরলে,
নিজের আগুনে তাকে দগ্ধ করো না।
সিঁদুর না পরালে,
তোমার রঙে তাকে রাঙিও না।

ভালোবাসা বিশ্বাসের ওপরেই ভর করে দাঁড়ায়
কিন্তু অন্ধ বিশ্বাস কখনোই ভালো নয়।
বিশ্বাসের তেজ আগুনে,
বিশ্বাসের রং সিঁদুরে।

তোমার দিকেই লোকে আঙ্গুল তুলবে।
তুমি নারী, তাই সাবধানে থেকো।
তুমি যত বড়ই হও না কেন, তোমার মূল্য সিঁদুরেই!

মনে রাখবে, তোমার ভুলের জন্য
সমাজই তোমার অগ্নিপরীক্ষা নেবে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast