www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থিয়েটার

থিয়েটারে অভিনয়ের অবকাশ নেই,
সেটা এখন আশ্রয়স্থল।
শিল্প মানে কেবল মনোরঞ্জন নয়,
শিল্প মানে আত্মরক্ষাও,
শিল্পাঞ্চলেও শিল্প নিপুণ।

থিয়েটারে বোমার আঘাত,
তবু অক্ষত জীবন, অক্ষত শিল্প।
কামান দিয়ে মশা মারা যায়,
কিন্তু দর্শন কখনো নয়।

যুদ্ধের জন্ম নাটক থেকেই,
তবু নাটকে লেখা থাকে না যুদ্ধের নাম।
নাটকে বলে জীবন যুদ্ধের কথা,
যা আজ থিয়েটারের ভিতরে আটকে থাকা অসহায় মানুষগুলো করছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast