www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরাধী কে

কাজে গেলে ও স্যারের কাছে মার খেতো
কিন্তু উপায় নেই...ফিরে এসে বউকে মেরে জ্বালা জুড়াতো।
কিন্তু ওর বস তার বউকে মারতো না,
তার চাহিদা মেটাতো মাত্র।

মারে মানুষ দুটো কারণে- লোভে আর ক্ষোভে।
মানুষ উৎপাদন করে। মানুষ ভোগ করে। আলাদা আলাদা মানুষ।
মানুষ যন্ত্র বানালেও, মানুষ মানুষকেই যন্ত্র বানায়।

আপনি বলতে পারেন এর জন্য সমাজ ব্যবস্থা দায়ী
কিন্তু আমি তা মানি না। আমার চোখে তাহলে অপরাধী কে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast