www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তাই বুঝি ধ্বংস

জীবন পটের আরেক নাম রেখেছে
সুন্দর ভাবে গড ফাদার কিংবা মাদার-
এগুলো আমাদের সমাজে বিদ্যামান
যেটা প্রেমসাধক কিংবা পরকীয়ার মতো
প্রতিনিয়ত গদ্যময় প্রচ্ছদে প্রকাশিত।
আমরা সমাজে দুর্বল প্রকৃতির মানুষ
তাই অবলোকন করে থাকি কিন্তু
প্রতিবাদের ভাষা জানা সত্ত্বেও প্রতিবাদ করি না।
এভাবেই তৈরি হচ্ছে প্রতিক্ষণ
একটার পর একটা গড ফাদার এন্ড মাদার!
সেজন্যে প্রশ্ন করেন শক্তি চট্টোপধ্যায়
বিতর্কে এনেছিলেন ‘‘এত কবি কেন?’’
এখন পদ্যময়ের কোন অভাব নেই
গড ফাদার এন্ড মাদার কবিতার অংশ
জীবন হয়েছে তাই বুঝি ধ্বংস।

২৭ পৌষ ১৪২৮, ১১ জানুয়ারি ২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো
  • চমৎকার লিখনী
  • ফয়জুল মহী ১১/০১/২০২২
    খুব খুব সুন্দর লেখনী।
  • চমৎকার লিখেছেন
  • সুন্দর লেখা
 
Quantcast