www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কল্পনা

সুখের আড়ালে
কে তুমি দাড়ালে
দুঃখের বার্তা নিয়ে?
আবারো শুন্যে হারালে
আমাকে ফিরালে
বুকভরা স্বপ্ন দিয়ে?
কিসের বিহনে মলিন এ হৃদয়
গল্প ভাবনায় মম কল্পনা যাদুময়
জগত সংসার আনিছে যাতনা মম
স্মৃতির আড়ালে বেদনা পর্বতসম
তবু চির বিশ্বাসী আমি, ভয়কে করি ধিক
আমি দৃঢ়, আমি নির্ভিক
যাহা চায়, আমি তাহা পায়
বিপদে আমি উল্লাস করি
কাঁদি আমি সুখে
শুন্যে ভাসিছে মোর উন্মাদ চিত্ত
তবুও পুষিয়াছি বুকে
বিত্ত বৈভবে চিত্ত শৈশবে ফিরিয়া চলে
সহ¯্র স্মৃতির পাতায়
হারানো অতিতে ফিরিবার কালে
গুমরে উঠি ব্যাথায়
বলি বেদনা; তুমি আর কেঁদো না
মম কল্পনা; শুধু গল্প না
চঞ্চল হৃদয় পোষ মানে না মোরে
ভেঙ্গে দেয় সব আশা
ভাসায়াছে মোরে অথৈই সিন্ধুজলে
সে কোন সর্বনাশা ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ২০/০৯/২০১৭
    ভালো
  • সাঁঝের তারা ২০/০৯/২০১৭
    খুব ভালো
    • ধন্যবাদ
  • ভালো।
  • মুগ্ধতা রেখে গেলাম
  • মুগ্ধতা রেখে গেলাম
 
Quantcast