www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চঞ্চল মন

মন চায় যাই মদিনায়
সালাম জানাই নবীজীর(সঃ) রওজায়।


যে পথে হেঁটেছেন প্রিয় রসূল
সেই পথের ধূলি নয়নে মেখে
শুদ্ধ হতে
মনটা আমার ব‌্যাকূল।


মন আমার চঞ্চল হায়
যেতে চায় মক্কা মদিনায়।


ইসলামের আলো প্রথম জ্বললো
যে ভূমিতে বেলাল(রাঃ) আযান দিলো
সেই পূর্ণ ভূমিতে
মন চায় ছুটে যেতে।


মন চায় যাই মক্কা মদিনায়
যার পরতে পরতে আঁকা
মোর নবীজীর(সঃ)পদচিহৃ হায়
তাঁর ভালোবাসা ছাড়া হৃদয়টা ফাঁকা।


মন ছুটে চলে মক্কা মদিনায়
সামর্থ‌্য দিও আল্লাহ্ অবুঝ আমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast