www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডুমুরের ফুল

এখানে খুঁজি তোমারে
ওখানে খুঁজি তোমারে
ঘাটে মাঠে বন্দরে
এই মনের অন্দরে।

কোথাও তোমার দেখা নাই
খুঁজে খুঁজে আমি হারাই
কোথায় বলো তোমারে পাই
এ মনে শান্তি নাই।

পেতে তোমার দেখা
মনটা রেখেছি ফাঁকা
তুমি চলেছ কি আঁকাবাঁকা
দাও আমায় দেখা।

তোমারে খুঁজি গানের মাঝে
আমার খাপছাড়া কবিতার ভাঁজে
রয়েছ তুমি কোথায় যে
চাই তোমায় সকাল সাঝে।

পাই না খুঁজে কোন কূল
হৃদয় টা মোর ব্যাকুল
ভেসেছে মনের দু কূল
তুমি কি তবে ডুমুরের ফুল।
২০১০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast