www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রজাপতি

চলার পথে ডাকিয়া কহে
নৃত্যিয়া রঙিণ প্রজাপতি
রঙিণ পাখা মেলে আমি
সদাই শূণ্যে উড়তে থাকি!
তুমিও তোমার চলার পথে
মেলিয়া দাও রঙিণ ডানা,
চলার পথে মেলতে পাখা
নাই তো কারও কোনো মানা!
কোন অরণ্যে উড়ে বেড়ায়
আরেক রঙিণ এক প্রজাপতি,
তোমায় খুঁজে লইবে যে সে
বাড়াইছে সে আপন গতি!
হঠাৎ করি তোমার সনে
ঘটবে যখন এক শুভ দেখা
একই সাথে তখন দু'জন
মেলবে আপন রঙিণ পাখা!

3রা বৈশাখ,1412
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast