www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ পাখি

মন খারাপের দিনগুলোতে
একলা একা থাকি
উড়ে উড়ে যায় চলে যায়
আমার সুখের পাখি।


পাখি সেতো পোষ মানেনা
যায় চলে যায় দুরে
কেমন করে বলি পাখি
মনটা আমার পোড়ে।


যদি বলি আয় না কাছে
একটু আদর করি
পাখি বলে আসবো নারে
যদি বাঁধা পরি।


আমি হলাম সুখের পাখি
পোষ না কারো মানি
তোমার কাছে দিলে ধরা
পরবো বাঁধা জানি।


এই বলিয়া সুখ পাখি মোর
দুরে দুরেই থাকে
সুখ পাখি তাই খুঁজে বেড়াই
জীবনের সব বাঁকে।


মন খারাপের দিনগুলো তাই
একলা একাই থাকি
বুঝতে পারি সবার কাছে
থাকেনা সুখ পাখি।
………………………….
মতিউর রহমান মিঠু(স্বপ্নবাজ)
৩’ডিসেম্বর-২০২০ইং
বারিধারা, ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতাটি অনবদ্য।
  • সুন্দর
  • সুপার
  • ফয়জুল মহী ২৬/০৫/২০২১
    চমৎকার বহিঃপ্রকাশ।
 
Quantcast