www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসহায় মা

আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি
আমি এক অসহায় মা
আমার আছে সোনার দুটো ছেলে
তারা আজ চলে গেছে আমায় ফেলে।
অনেক আদর যত্নে রেখেছিলাম তাদের
আর তাতে আজ তারা হয়েছে অনেক বড়
আমার বড় ছেলে সেতো বড় ডাক্তার
আর ছোট ছেলে সেও ইঞ্জিনিয়ার।
তাদের আছে আজ কত বাড়ি-গারি
আছে কত আপনজন
সবাই আজ তাদের কাছে অনেক দামি
শুধু দামি নয় আমি অসহায় মা।
অচেনা মানুষ হয়েছে আজ তাদের মা
আমি মা হয়েও হতে পারেনি তাদের মা।
কত নামিদামি লোকের আশ্র‍য় হয় তাদের কাছে
মা হয়েও আশ্রয় পাইনি আমি ওদের কাছে
কত স্বপ্ন ছিল তাদের নিয়ে
আজ সব স্বপ্ন মিছে হয়ে গেল...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast