www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরূপ চাঁদ

চাঁদ তোমার রুপ দেখে আজ আমি মুগ্ধ
তোমার রুপে আজ মরিয়া আমি
তোমার রুপ দেখে আজ আমি দিশেহারা
তোমার রুপ দেখে যে পাগল পারাপার আমি।
তোমার মায়াবী আলোতে আজ
এই পৃথিবী সেজেঁছে এক অপরূপ সাজেঁ
সমস্ত পৃথিবী যেন দেখছে তোমায়
গাইছে তোমার রুপের জয়গান।
তোমারি রুপের মহিমায়
আজ প্রকৃতি যেন এক স্বপ্ন রাজ্যে হয়ে আছে
যে রাজ্য কখনো দেখিনা মোরা
আজ দেখেছি সে রাজ্যটি তোমারি রুপের মহিমায়।
চাঁদ তোমার রুপ দেখে আজ আমি মুগ্ধ
তোমার রুপ দেখে আজ আমি শ্রান্ত
চাঁদ আমি ছাই হারিয়ে যেতে তোমারি মাঝে
থাকতে ছাই চিরকাল তোমারি পাশে।
চাঁদ তুমি নিবে কি আমায় আপন করে?
যদি নিতে চাও তবে নিয়ে যাও
আমি চলে যেতে চাই তোমারি মাঝে
হারিয়ে যাব আমি তোমার রুপের মহিমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast