www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গিয়েছিল থেমে আমাদের সময়

পড়ে কি তোমার মনে
একদিন জোছনার ছায়া হয়ে
তোমাকে জড়িয়ে ছিলাম,
মেঘ হয়ে ছুঁয়েছিলাম তোমার হৃদয়,
তুমি কাঁদতে চেয়েছিলে
আমি বৃষ্টির ফোঁটা হয়ে
তোমার সে সাধ পূর্ণ করেছিলাম।
তুমি চেয়েছিলে ঝড়, হৃদয়ের সবকূল
ভেঙ্গে ভেসে যাবে সাগরে,
আমি নদী হয়ে অজানায়
তোমায় ভাসিয়েছিলাম।

সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা
আলো হাতে ঝোপেঝাড়ে খুঁজেছিল তোমায়
না পেয়ে অবশেষে
গিয়েছিল ফিরে গভীর বেদনায়।

তখন বহুদূরে চিকচিক বালুর পরে
তুমি-আমি নীরবে মুখোমুখি -
রজনীর স্তব্ধতা
আর জোছনার মায়ায়
গিয়েছিল থেমে আমাদের সময়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast