www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুই জোড়া আঁখির ভিতর

ছিল না কথা কোন একদিন ভোরে
শিশির পড়িবে ঝরিয়া
ধানের শীষের ’পরে।

ছিল না কথা এইখানে নদী তীরে
একখানি ঘরে বসিবে চখাচখির মেলা
চাতক পাখি উড়িবে আকাশে
চাতকির ছায়া পড়িবে আমার গায়,
কোমল নরম ভালোবাসা তার
সারাটি জীবন আমাকে রহিবে ঘিরে,
জীবনের মূল্য খুঁজিতে
ছুটিবে না পথিক আর পর্বতে অথবা বনান্তরে।

ছিল না কথা দেখা হবে এই বেলা -
তবু হল দেখা শান্ত নিবিড় সৌম্য সন্ধ্যায়,
চিরসখী চিরসখা!
মায়াময় ছায়াশীতল দুই জোড়া আঁখির ভিতর
জগৎ আজিকে করিছে খেলা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়সাল রহমান ২৫/০১/২০১৮
    খুব ভালো
  • ভালোবাসা নিবেন কবি।সুন্দর কবিতাচয়ন করেছেন
  • অসাধারণ
  • আমি-তারেক ২৪/০১/২০১৮
    সুন্দর ভাবের প্রকাশ...
 
Quantcast