www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়েছো কী সুখী

কষ্ট আমার হয়নি তেমন কিছু, শুধু বেসেছিলাম ভালো
পাইনি তোমায়, চেয়েছি তবু জীবনে তোমার ফুটে উঠুক আলো।
সেই আলোতে স্নান করে পূর্ণ তুমি হবে
হাসিমাখা হৃদয়খানি চির সুখী রবে।
চাওনি তুমি ভালোবাসা, চেয়েছিলে অনেক ধন, অনেক গরিমা
বিলাসিনী হবে তুমি, পাবে সকল যখন যাহা চাইবে তাহা।
আমার ছিল নাতো এসব কিছু দেবার, শুধু ছিল হৃদয়,
আঁচলে বেঁধে তাই দিয়েছি উপহার।
ছিল তা তোমার কাছে মূল্যহীন, ফেলে অবহেলে
নিয়েছিলে বিদায়, আসবে না আর বলে।

সেই থেকে কেটে গেল কতকাল, ইচ্ছে করে আমার
একটু জানি, পেয়েছো কি যা চেয়েছো এ জীবনে,
হয়েছো কি সুখী, আছে কি সুখে তোমার অন্তর?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast