www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি এলে অনেক দিনের পরে

কতদিনের পরে তুমি এলে
পড়ল বুঝি মনে যাকে গিয়েছিলে ফেলে অবহেলে,
ভেবেছিলে সে নয় তোমার কেহ?
পথের মাঝে হয় যে দেখা পথের মানুষ কত
সবাই এদিক ওদিক তাকায় অবিরত
তেমনি কেহ এসেছিলো তোমার সমুখে,
ভাবনিতো হৃদয় তাহার কাঁদে তোমার দুখে।
স্বপ্নে বুঝি ভেসেছিল আমার মুখ
জানলে তখন এ জগতে আমি তোমার বেদনভরা সুখ,
এলে কি তাই ফিরে?
সেই ভাল, হোক না তা অনেক দিনের পরে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব! নান্দনিক প্রকাশ
  • ভালো লাগলো।
  • সমির প্রামাণিক ০৭/১০/২০১৭
    তবু আসা তো। হোক না অনেকদিন পরে। ভালো লাগলো। শুভকামনা কবিকে।
  • কে. পাল ০৭/১০/২০১৭
    দারুন
  • আজাদ আলী ০৭/১০/২০১৭
    Khub sundar,
  • অসাধারণ, ভালোবাসা রইলো।
  • আরিফুল ইসলাম ০৬/১০/২০১৭
    সুন্দর!
  • সায়ন্ত গোস্বামী ০৬/১০/২০১৭
    অসাধারণ
 
Quantcast