www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভন্ড

সবাই ভন্ড...
তাইতো আত্মসন্মানহীন মৃত্যুর শহরে,
যুক্তি হেরে যায় স্বার্থের ছোঁয়াতে!
বাঁকা দৃষ্টির মুখে নিরাপদ মৌনতা,
পাশবিকতার গৌরব স্থায়ী করেই চলেছে!


সবাই ভন্ড...
তাইতো ছদ্ম প্রেমের প্রলোভনের ফাঁদ,
ব্যস্ত হয়ে ঢেকে দিই, হেঁয়ালির শব্দজালে!
অপরাধ-যুক্তি-তর্ক ও দুর্দান্ত প্রতিবাদ,
মুচকি হাসে বারবার, আবর্তন কালে!


সবাই ভন্ড...
তাইতো মহারাজা-রাণী, মন্ত্রী-সান্ত্রী
মুঠো মুঠো আশা বেচে, ঝোলা ভরে!
শেয়ালেরা মত্ত ক্ষত বাড়াতেই, কিন্তু-
আমি জীবিত হই, রোজ মরে মরে!


সময়: ০৬/০৬/২০২৩, ১৬:২৫ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ভাবনা
  • ফয়জুল মহী ০৬/০৬/২০২৩
    খুব সুন্দর র ভাব ব্যঞ্জনা
  • ♥️
 
Quantcast