www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভণ্ডামি

পরিস্কার ঘটে যাওয়া বাস্তব সত্য
অস্বীকার করি নিই নির্দ্বিধায় সহাস্যে।
নির্লিপ্ত নির্লজ্জতায় বকে চলা কথ্য
মনোরম রূপকথার জাল বুঁনে প্রকাশ্যে।


গর্বিত কিন্তু বিতাড়িত ভীরু পলাতক
ঘসেমেজে চালাই একই ক্যাসেট বারবার।
গা বাঁচিয়ে পথ চলাই যখন শখ
পাশ বালিশের চাপে লুকাই চিৎকার।


তপ্ত উষর মরুর আগ্রাসী ছোবল
কেড়ে নেয় আমার হাতে গড়া বাগান।
একে একে ঝরে পড়ে মহীরুহ সবল
বালি ঘরে জ্যোৎস্না রাতে গাই গান।



সময়: ০৩/০১/২০২১, ১৪:৪৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মঈনুল ইসলাম ৩০/০৬/২০২১
    অনিন্দ্য সুন্দর কাব্য লেখনী।
    অনেক শুভকামনা রইল কবি।
  • চমৎকার ভাবনা
  • মাহতাব বাঙ্গালী ২৯/০৬/২০২১
    ভালোই লিখেছেন
  • ফয়জুল মহী ২৯/০৬/২০২১
    অসাধারণ লেখনশৈলী l
  • ভালেলাগা রইলো।
 
Quantcast