www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরা শহর

মরা শহর-
জ্বলছে রাতে নাচের উন্মাদনায়।
চিৎকার হাঁকে ফেরিওয়ালা জবর,
মুখ দেখে যাও বিনা পয়সায়!
কেউ শোনে না,
কেউ মানে না,
কেউ বোঝে না।
ধুলিস্মাৎ করে মত্ত ভালোবাসা ঘর,
ওদিকে স্তুতি গান গায় সদ্য মরা শহর।


অমানবিক পাগলামি-
আচমকা ধোঁয়া ফুঁকে তাড়ায় মশা।
ভেগে লুকিয়ে জান বাঁচানো আমি,
ভুল বুঝিয়ে মনকে দিই আশা।
ভীতুরা বোঝে,
আঁতেলরা শোনে,
চাটুকারেরা মানে।
যখন শশ্মানের ছাই ভেসে যায় নর্দমায়,
বিবেক বেচে অক্লেশে আমি জয়গান গাই।







সময়: ১৪/০৮/২০২০, ২২:৩২ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ০৭/০৬/২০২১
    অসামান্য!
  • নাইস
  • বেশ ভাবনাময় কবি দা
  • সুন্দর
  • সাঞ্জু ০৬/০৬/২০২১
    খুব সুন্দর লেখনি। অভিনন্দন প্রিয় কবি
 
Quantcast