www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেবতার ঐক্য

তুমি চাও নিজের প্রসাদ,
নিজের পূজা আর আরতি,
জনে জনে তুমি মাহাত্ম্য বলো,
যদি বেড়ে যায় তোমার প্রতি মিনতি।

এদিকে ওদিকে তোমার দুয়ার
নানা জনে নানা পরিধানে অর্চনা তোমার,
কেউ খুশি হলে বৃষ্টি, কেউ খুশি হলে সৃষ্টি,
কেউবা রেগে গেলেই প্রলয় আবার।

যত পথ আছে, ততো মত পাছে,
শর্টকার্ট নয়, আবার ঘুর পথও নয়,
আমি চাই শুধু একটিই পথ সামনে,
যে রাস্তায় সবাই হাঁটবো, নেইতো ভয়।

অবোধ সন্তান পায়ে পড়ে,
ক্ষমা করো যদি অন্যায় বলে-
"তেত্রিশ কোটি দেবতা শোন
ততোদিন তোমার অমৃতপূত্র ভিন্ন রবে,
যতদিন না তোমরা এক হবে।"


তারিখ: ১৩/০৮/২০১৫, ০৮:৪০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানুষের ঐক্য গড়ে উঠুক।
  • সোলাইমান ১৫/১০/২০১৬
    নাইস হয়েছে কবি।
  • অনিন্দ অসাধারণ.. ভালো লাগা রেখে গেলাঢ
 
Quantcast