শিশুরা আমার শ্রেষ্ঠ বন্ধু
শিশুর হাসি, ভোরের আলো
যেখানে পাই শৈশবের ধুলো, সেখানে থমকে দাঁড়াই
শিশুর সাথে মন বুলিয়ে দুঃখ আমি তাড়াই।
ওরাই তো দেশের রত্ন, পৃথিবীর শ্রেষ্ঠ দান
ওদের এই নির্মল হাসিতে জুড়ায় আমার প্রাণ।
সূর্য বুঝি হার মেনে যায় ওদের হাসির কাছে
স্বর্গের সব পবিত্রতা ওই কপালেই আছে।
উচ্ছল ও চঞ্চলতা, প্রতিভা আর খেলা
ওদের মাঝেই কাটিয়ে দেই জীবন নামের বেলা।
আমি শিখাই ওদের নতুন কিছু, ওরা শিখায় বাঁচতে,
রঙিন রঙিন স্বপ্ন নিয়ে মনে ছবি আঁকতে।
ওরাই আমার শ্রেষ্ঠ বন্ধু, ওরাই পরম ধন
শিশুদের ওই হাসিমুখেই শান্ত থাকে মন।
যেখানে পাই শৈশবের ধুলো, সেখানে থমকে দাঁড়াই
শিশুর সাথে মন বুলিয়ে দুঃখ আমি তাড়াই।
ওরাই তো দেশের রত্ন, পৃথিবীর শ্রেষ্ঠ দান
ওদের এই নির্মল হাসিতে জুড়ায় আমার প্রাণ।
সূর্য বুঝি হার মেনে যায় ওদের হাসির কাছে
স্বর্গের সব পবিত্রতা ওই কপালেই আছে।
উচ্ছল ও চঞ্চলতা, প্রতিভা আর খেলা
ওদের মাঝেই কাটিয়ে দেই জীবন নামের বেলা।
আমি শিখাই ওদের নতুন কিছু, ওরা শিখায় বাঁচতে,
রঙিন রঙিন স্বপ্ন নিয়ে মনে ছবি আঁকতে।
ওরাই আমার শ্রেষ্ঠ বন্ধু, ওরাই পরম ধন
শিশুদের ওই হাসিমুখেই শান্ত থাকে মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৩/০৪/২০২৬খুবই সুন্দর উপস্থাপণ।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৩/০৩/২০২৬অসাধারণ
-
ফয়জুল মহী ২৪/০২/২০২৬আপনার মননশীল লেখনী
-
ডঃ মধুমঙ্গল সিনহা ২৩/০২/২০২৬সুন্দর লিখেছেন কবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০২/২০২৬excellent
