www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিনলিপি

জীবন যেখানে সুন্দর স্বপ্নের রঙে রাঙানো থাকার কথা ছিল। ভবিষ্যতের সিঁড়ি বেয়ে উন্নতির শিখরে ওঠার কথা ছিল। আজ সেখানে আমি দাঁড়িয়ে আছি মৃত্যুর প্রতীক্ষায়। হয়তো এটাই আমার ভাগ্যের লিখন। হয়তো এটাই আমার নিয়তি।
‎​খুব ইচ্ছে ছিল মনের মাধুরী মিশিয়ে কত শত কবিতা লিখবো। নিপুণ কৌশলে ফুটিয়ে তুলবো উপন্যাসের একেকটি চরিত্র। নাটকের সংলাপে জীবনকে আঁকবো। আর নাত-গজলের সুরে হৃদয়ে প্রশান্তি খুঁজবো। কিন্তু হায়! রোগের এই অসহ্য যন্ত্রণা আর অর্থের নিষ্ঠুর অভাব আজ আমাকে একা করে দিয়েছে। আজ আমি নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছি। ভুলে গেছি বসন্তের রঙিন ডানায় চড়ে পাখিদের সাথে গল্প করা কিংবা সবুজ পাতার ক্যানভাসে ছবি আঁকা।
‎​দিন দিন নিজেকে বড় বেশি অথর্ব মনে হয়। তবুও আমার কোনো অভিযোগ নেই। কোনো অনুশোচনা নেই। আমি তো তাঁরই সৃষ্টি। মহান আল্লাহ তায়ালা আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তাতেই আমার সন্তুষ্টি। এই পঁচিশ বছর বয়সে এসেও যখন মৃত্যুর দুয়ারে কড়া নাড়ি। তখন চিন্তা করি আমার চেয়েও কম বয়সে কত প্রাণ ঝরে গেছে! তাই আলহামদুলিল্লাহ। আমি যেভাবে আছি, ভালো আছি।
‎​না আছে চাকরি, না আছে অর্থ, না আছে উপার্জনের কোনো উৎস । কিন্তু আমার আছে অসীম ধৈর্য আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। আমি বিশ্বাস করি। কষ্টের পরেই সুখ আছে।
‎​সবার কাছে আমার অনুরোধ।
‎আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে আবারও সেই কলমটা ধরতে পারি। আমি মনের মতো করে কবিতা লিখতে চাই। নিজের লেখাগুলো নিজেই আবৃত্তি করতে চাই। আমি শুধু একজন কবি হতে চেয়েছি। কবির মতো করেই বেঁচে থাকতে চাই।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast