www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদীর পাড়ে দাড়িয়ে

ঝিনুকের মতো জীবন কুড়িয়ে,
নদীর ঢেউয়ে বুক ভাসাই—
প্রবল ইচ্ছে জাগে মনে,
আকাশ ছোঁয়ার আশায় যাই।
সবার মনের ভাষা যেন বারবার বলে ফিরে ফিরে— "
এসব চাওয়া ভুলে যাই,
থেমে যাও এই পথচলা।"
তবুও আমার অন্তরজুড়ে তীব্র সাধনার আবেশ,
তিক্ত ব্যথা ঝরে পড়ে নীরব চোখের জলমেশ।
পাহাড় ছুঁয়ে ঝর্ণার জলে স্নান করি নিঃশব্দে,
আশার হাতছানি থাকে ধ্যানের গভীর স্বপ্নে।
আমি শুধু বসে থাকি মনের গহীন নিরালায়,
নদীর ঢেউয়ে ভেসে যাই নামহীন এক প্রার্থনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৬/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast