www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাগ

সে বড় বেরসিক ছিলো
কথায় কথায় দিতো খোঁটা
আজও আমি তার মতো হতে পারিনি
নিয়ম করে তারে কভু পাইনি কাছে
যেথায় পরাণ সঁপিলে আপনা পরাণ বাঁচে
না হয়ে দরদিয়া চলিলো সে হৃদয় খুঁড়িয়া
মনের অলিন্দে আঘাতের সহস্র দাগ সে পেয়েছিলো!

আমি এক ঘরকুনো পোলা
আজ হই সংসার বিবাগী
এক সময় আমার ভেতর সংসারের রোগ পেয়েছিলো
অদ্ভুত আহ্লাদী হয়েছিলাম সে সময়টায়
তারপর, বহুবছর কেটে গেলো
নিয়মে আর ফেরা হলো না
না হয়েছিলাম বিধ্বংসী
নিজের ভেতর পাহাড়িয়া বাতাস দোল খেয়ে যায়
ভেতরে কেমন শুন্যতা অনুভূত হতে থাকে
মানুষ দুইবার জন্ম নিলে দুইটা জনম পেতাম!

০৪/০৫/২০২০
০১ঃ১৮ রাত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast