www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তর হইলো ছাই

হৃদয় না পুড়িলে সখি বুঝতাম নি আমি
নিদয়া বন্ধুয়ার কাছে ভালোবাসার কদর নাই
প্রেমানলে পুড়ে আমার অন্তর হইলো ছাই

বিষম জ্বলে মনের মাঝে যায় না দেখা চোখে
কষ্ট বুকে প্রাণ পাখিটা কাতর হয় সে শোকে
বিরহ জ্বালায় জ্বলি আমি দেখার কেহ নাই

হৃদয়পুরে প্রেমের বাঁশি আর তো বাজে না
বাজিলে সে সুরের বাঁশি আমায় খুঁজে না
আমি যতই খুঁজে মরি দেখা কি তার পাই

লেনাদেনা হিসাব-নিকাশ কত কায়কারবার
নিঠুর হিয়া কি সুখ নিয়া বসায় দরবার
কারে আমি করি গো নালিশ আছেনি দাওয়াই

১৮/০৪/২০২০
০৩ঃ২০ রাত ভোর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুমারেশ সরদার ১৮/০৪/২০২০
    বৈষ্ণব পদাবলীর কথা মনে পড়ে গেল
  • অন্তরের বথ্যা নিয়ে কবিতা। সুন্দর।
  • সুরকার থাকলে সুন্দর একটা গান হয়ে যাবে
  • ফয়জুল মহী ১৮/০৪/২০২০
    মনোমুগ্ধকর লিখনশৈলি
  • অনবদ্য অনুভূতি।
 
Quantcast