www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ততটুকু পোড়াবো

ততটুকু পোড়াবো তোরে যতটুকু পুড়িবো
পুড়ে আমি হবো কয়লা, তুই পুড়লে হইবি ছাই
আমার মনেতে সুখ নাই ওরে প্রাণেতে সুখ নাই

সুখের একটা বৃন্দাবন পুড়ে দাবানলে
দাউ দাউ করে পুড়ছে দেখে কারো ভীষণ জ্বলে
বিষম পিরিতের মরা আমার জীবনটাই

বানিয়ায় পুড়িলে খাঁটি, চকচক করে সোনা
এত আমায় পোড়াস কেন করিয়া জাদুটোনা
নিদয়া বন্ধুয়ার মনে আমার হয় না ঠাঁই

মনেতে জপিলাম সাধে দেহের কারুকাজে
লজ্জ্বাবতী পাতা যেমন গুটিয়ে যায় লাজে
তেমন সাধক হয়েও তারে ভুলতে পারি নাই

১৩/০৪/২০২০
০২ঃ৫৫ রাত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কাব্যশৈলী সুন্দর।
  • সাইদুর রহমান ১৩/০৪/২০২০
    ভালো লিখেছেন। শুভ কামনা।
  • ফয়জুল মহী ১৩/০৪/২০২০
    লেখা পড়ে ভালো লেগেছে।
  • চমৎকার প্রকাশ প্রমের পোড়া।
 
Quantcast