www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন মহল

মরিলে তুই আমার হবি, সেই আশাতে মরিবো
আমার দুঃখ আমি সইবো, নিজে না হয় পুড়িবো
তোর বিরুদ্ধে শত নালিশ, কারে আমি করিবো

আঁধারেতে যায় না দেখা চোখে রাখলে চোখ
নিদয়া বন্ধুয়া হাসে আমার হয় গো শোক
তুই যতবারই ভাঙবি মহল, ততবারই গড়িবো

বাঁচার আশা করে কি লাভ, আমিতো নই লাট
রঙমহলটা দিবি নাকি, সেথায় আমি হবো সম্রাট
বাঁচা মরা দীনদারীতে তোর হাতে হাত ধরিবো

০৮/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast