www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগুন জ্বালাইলে জ্বলে

মন পোড়ানো আগুন কি আর
নিভানো যায় দমকলে
আগুন জ্বালাইলে জ্বলে

গৃহ পুড়লে নতুন করে গড়া যায় বসতি
মন পুড়লে জানো নারে পুড়ে নিয়তি
বিষম পিরিতের কাঁটা বিঁধল আমার গলে

মানুষ পোড়ায় আবার মানুষই নিভায়
মনের মানুষ দাগা দিলে কারে দিব দায়
জলেও আগুন জ্বলে মনের দাবানলে

০৮/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Khub valo
  • ভালো লিখেছেন কবি।
  • জলেও আগুন জ্বলে মনের দাবানলে।

    সত্যি।
    সুন্দর প্রকাশ।
  • ফয়জুল মহী ০৮/০৪/২০২০
    লেখা পড়ে ভালো লেগেছে।
  • বেশ! বেশ!
 
Quantcast