www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার পানে চেয়ে

তোমার চোখ পানে চেয়ে
সুখের প্লাবন শুধু খুঁজি
চোখে চোখ রেখে মনের
জোয়ার-ভাটা বুঝি
ছুঁলে হাত জলপ্রপাত
ভাসে শ্রাবণ বেগে
আমার মনের শ্রাবণ ভাসে
প্রবল প্রেমের অনুরাগে

বর্ষাকালে কদম ডালে
আমার ছোঁয়া পড়ে
প্রিয় কদম ভাঙিয়া দিল
কালবৈশাখী ঝড়ে
শরৎকালে কাশফুল যেন
মেঘের ছবি আঁকে
ছবির মেয়ে ভেলায় চড়ে
আসমানেতে থাকে
হেমন্তের গান আর আমন ধান
সুবাসে মাতাল করে প্রকৃতির বাগান
শীতের পাখি আসে উড়ে
অতীত সমাদরে
বসন্তে প্রাণ আকুল করে
রক্তিম শিমুল থরে থরে

এতো যে বৈচিত্র্য খুঁজে বেড়ানো
ব্যকুল প্রাণের তরে নিজেতে হারানো


২৩/০৪/১৪
০১:২৫পুর্বাহ্ন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast