www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেহ কোথা পাইগো

পরাণে পরাণ রেখেছি বাঁধিয়া
দেহ কোথা পাইগো
চোখে চোখ রেখেছো পলকে
না আসিতে বলো যাইগো
আমার মন সেথায় হারায়গো
যেথা মন তার খুঁজে পায় সঙ্গ
দেহ কোথা পাইগো

জলে চোখ জ্বলে
মন জ্বলে ক্ষণিকে আরো বেশী
উতলা করিয়া ওগো দরদিয়া
আমারে পাগল করিয়া বাজাইয়া মধুর বাঁশি
আমার পরাণে পরাণ গহীনে
কি সুর আজি বাজে
সুরে সুর ধরি আহারে মরি
কতযে সুখ আজ পরাণ মাঝে
কোথা হতে এতো সুখ চাইগো
দেহ কোথা পাইগো

যখনই পরাণ পরাণে বিঁধিল
লোকমুখে তার সবই রটিল
তোমার হেঁটে যাওয়া
দেখি নয়ন ভরিয়া
ধরিতে হাত তাই মন চায়গো
দেহ কোথা পাইগো


১৮/০৪/১৪
০২:৪৩অপরাহ্ন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast