www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার মন নাচে

রাঙাবো তারে মনের অন্দরে
সাজাবো ফুলে ফোটা বকুলে
ভেজাবো জলে স্বাদের অঞ্চলে
নাচাবো ময়ূর তালে পেখম মেলে
গাইবো বৈশাখী গান এক সুরে, বুকে জড়ায়ে বন্ধুরে

অগণিত তারার লুকোচুরি খেলা, জোছনায় হয় আকুল প্রাণ
গেয়ে যাই জীবনের আলোকপ্রাতে নতুনের জয়গান
ভাবনায় আমি হয়েছি মরিয়া একাকী অভিলাসে
আমার মন নাচে, মগ্ন কাচে বাতাসে বাহাসে

দেখিয়া তারে প্রতিনিয়ত, হই চকিত, ও উদাসী ভ্রমরা
আজ জীবনের প্রয়োজনে জনে-স্বজনে মনে-মননে সাজাই বসুন্ধরা


১৪/০৪/১৪
১০:৩০অপরাহ্ন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast