www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈশাখের গান

বাঙলায় আমি বোল তুলেছি
বাঙলায় তুলেছি মাদল
বাঙলায় হিয়ার নৃত্য দেখেছি
বাঙলায় ছুঁয়েছি বাদল
বাঙলায় প্রাণ স্পন্দিত হয়
বাঙলায় করি ভুবন জয়

বাঙলায় গড়ি সংগ্রামী চেতনা
বাঙলায় গাই জাগরণের গান
এই বাঙলার শ্যামল প্রান্তরে খুঁজি জীবনের উপাদান
বাঙলা আমায় রাখে তৃষ্ণায়
পাল তোলা নদীর সুখ মোহনায়

বাঙলায় আসে ঋতু বৈচিত্র্যে পহেলা বৈশাখ
উৎসবে আনন্দে মন মাতোয়ারা বাজেরে ঢোল-বাদ্য-ঢাক
শিশু-কিশোর আবাল-বৃদ্ধ যুবক-যুবতী নাচে
শহর-তল্লাটে গাঁয়ে-মেঠোপথে আনাচকানাচে

খুশির বারতা বৈশাখ এনেছে কি সুখে দিন কাটাই
আমরা বাঙালি সারাটি বছর একই আনন্দ পাই



০৬/০৪/১৪
০৬:৩০ অপরাহ্ন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast