www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন বোধে উল্টো পিঠে

জীবনের নাম করে খুব করে কেঁদেছে যে
তার হয়ে সমূহ খুশি বিলাই
একবার দুঃখ পেয়ে প্রতিদিন যে কাঁদে
তার মুখে রোজ হাসি ফোটানোই ব্রত আমার
দিনের সিংহভাগ যতটা অস্থির থাকি
কিছুটা হালকা হই চেতনার মিশ্র অনুভবে
মিছেমিছি ভাবনার জটাচালে বন্দি করেছি বিরুপ দিগন্ত জুড়ে থাকা শালুক
জলার্দ্র রোদ মেখে প্রাণটাকে শীতল করেছি বোধের সন্ন্যাসে
অপরাহ্ন নামে দিনের শেষভাগে ক্লান্তি জেঁকে বসে
বারবার ফিরে পেতে চাই হারানো শৈশব
যখন সময়ের সাথে জমেছিল প্রাণবন্ত উৎসব


১৫/০৩/১৪
১১:২৩pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast