www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুময় সুরের টানে(গান)

মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে
যে হতে চায় প্রজাপতি
যার ভালো লাগে এই শান্ত প্রকৃতি
তারে খুঁজি মনে মনে

মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে

বিকেলের রোদ ভালোবাসি
একই সাথে হাঁটতে পাশাপাশি
মন মানে না কোন বাধা
আমি কৃষ্ণ সে রাধা
একাকার হয়ে যাই শান্ত নির্জনে
বুকে জড়িয়ে ধরি আনমনে

মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে

যার ভালো লাগে কৃষ্ণচূড়া-শিমুল
সে ফুলের মোহে কে হয় রোজ ব্যকুল
তারে খুঁজি ক্ষনে ক্ষনে
মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে


২৪/০২/১৪
১১:৪০pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast