www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

স্বপ্ন নামের সেই কুঠুরি
কবেই গেছে চুরি
তুমি আমার পান্থ হলে মনের মাধুরী
রাত বিরাতে ফন্দি কর, কর ছল চাতুরী
তুমি আমার শ্যাম না হলে বেজায় বাহাদুরী

কিছুটা নিয়ম যদি পৃথিবীর থেকে থাকে
নিশ্চিত করে বল তুমি কার
এখনও মাঝে মাঝে দ্বিধায় থেকে থেকে
নিজেকে প্রশ্ন করি শতবার

কি ভীষণ যন্ত্রণা দেয় রাত ভীষণ একা থাকি বলে
চাঁদ গিয়েছে জেনে অভিন্ন কৌশলে

জীবনের নিয়মে জীবনকে গিলে খাই
অবারিত দুয়ার পেলে পুরাতন ভুলে যাই
যাই ভুলে যাই সব পাওয়ার নিয়মে
জীবনকে খুঁজে ফিরি যখন জীবন থামে


১৮/০২/১৪
০৭:৩৯am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast