www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ দেখার সময়

পাহাড়টাকে ডিঙিয়ে আমি সাগর দেখতে যাই না
এখন আমার আকাশ দেখার সময়
এই আকাশে জোনাক খুঁজি
জিরিয়ে নিয়ে তারা গুনি
চাঁদের সাথে সন্ধি করেও ভালো থাকা হয় না

ঘুম পাড়ানি মাসি-পিসি কবেই গেছে মরে
কাজলাদিদি স্বপ্নে এসে ডাকে নামটি ধরে
দুর্মুখেরা স্বপ্ন পোড়ায়
কাঙ্খিত সব বায়না দৌড়ায় যোজন যোজন দূরে

তুমি আমার স্বপ্নে পাওয়া ঘোর
এখন আমার আকাশ দেখায় হয় যে রাত ভোর
তবু তারে মনের কথা আজও বলা হয়না

এক আকাশে দিনের আলো
রাতে কেন আঁধার কালো
তারেই শুধু লাগে ভালো
ভালোয় ভালোয় তারে আজও আমার ভোলা হয় না


০৪/০২/১৪
১১:৫৭pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast