www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথা বলতেই পারি

কথা বলতেই পারি শিশিরের সাথে
শুনতেই পারি ঝর্ণার পদধ্বনি
রাখতে পারি ধরে সূর্যের তপ্ত মুখখানি
জেনে নিতে পারি বাতাসের গুনগুনানি
অপেক্ষায় থেকে থেকে শুদ্ধ হবো পূর্ণিমা রাতে

প্রবল জোয়ার-ভাটার গান শোনাও মাঝি
দরিয়া উছলায় যেন পূর্ণিমা শশী
হাঁকে দূরে নিজের সরসী
কাঁদে নির্জনে একেলা বসি
দ্বিকবিজয়ী হতে সাথে যেতে রাজী

নিত্য যে টানি লয় বুকে
জানি না কি অসুখে
লোমশ বুকের খোঁচা বাড়ায় যাতনা দ্বিগুন
ফেলে চলে যায় বলে রাত হয় পরিপাটি খুন


০৩/০২/১৪
১০:৪৫am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast