www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি রাত আসে

যদি রাত আসে ভোরের পূর্বাভাসে
জোনাকীরা জ্বেলে যায় রাতের দিপালী
শিশিরের শব্দে জাগে ঘুমের নগরী
জোছনাও মেতে ওঠে প্রাণবন্ত উৎসবে

আজ-
কালের বিবর্তনে উল্লম্ফন করে বিপ্লবী চেতনা
নাগরিক শোকে মুহ্যমান দরদী প্রজাপতি
বংশানুক্রমিক ক্ষতির ঠাঁই উদ্বাস্তু শিবিরে
সুপ্ত জিঘাংসার জবাব নিষিদ্ধ গ্রন্থাগারে

ইতিহাস শামিল হয় মৌন মিছিলে
অধিকার পড়ে থাকে অবরুদ্ধ গোরে
মানবাধিকার দীর্ঘকাল স্বেচ্ছা নির্বাসনে
গৌরবোজ্জ্বল কালের স্লোগান কন্ঠকে মুমূর্ষু করে তোলে

আমি দিক হারা দিকপাল কঠিন সংগ্রামে সুব্রত সন্ধ্যায়
মানবিক প্রয়োজনে জীবনের জয়গান গাই
যখন কালো আসে দিনের আলোয়!


০৭/০১/১৪
১১:৫৯pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast