www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুদ্ধ জলের গান

কালো কাক জলে ডুবে পায়রা হয়
কালো আঁখি ঝরে ঝরে পাথুরে প্রণয়
নিয়মের তারে সেতারের সুর কন্ঠে তুলে জাগরণ
একই তারে বেজে ওঠে মন মাতানো শিহরণ।

দক্ষিণের ঘরে উত্তরা বাও,
ময়ূরের ছন্দে মন নাচাও,

আকাশের নীলে চলে বজ্রনিনাদ
কাদা জলে খেলা করে অতৃপ্ত কায়ানাদ
শীতল পরশে ঢাকে সুর বিধুর
অচেনা সুরের টান আহ্ কি মধুর।

কল্পিত রাত ডাকে প্রাপ্তির প্রয়োজনে
উদাসী যৌবন কালের প্রজননে
উদ্বিগ্ন কলের গান শুধুই মোহিত করে
উতল জলের ধারা কেবলই শুদ্ধ করে।


০৭/০১/১৪
১২:২৯am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast