www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনিয়ম নিয়মে

সব আঁখি নয়নের জল দেখিতে না পায়
সব জল নিয়মের ঘেরাটোপে থেকে খোঁজে সুখ আয়নায়
প্রশান্ত মহাসাগর উত্তাল উছলায় বিধাতার মহিমা অপার
নয়নে নয়ন লুকায়ে একসাথে কাটে সাঁতার

কিছু মন মনের আরাধনায় নিয়ম ডিঙায়
কারও মন নিয়ম মেনে সবই হারায়
আজ নিয়মের বেড়াজাল ভেঙে দাও
অনিয়ম বশ করে নিয়ম বানাও

আজ ক্লান্তির সাথে করবো না আপোষ
সবকিছুই ক্রীতদাস করে কিরেছি বশ
আজ অতীতকে দিলাম ছুটি
আমার রাজ্যে আমিই রাজা এটাই নিয়তি

০৪/০১/১৪
০১:০৫pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast