www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাতার বাঁশি

গাঁয়ের মেঠো পথে শুনি রাখালিয়া সুর
পাতার বাঁশি বাজিয়ে গানে সুরের নূপূর
কার কাছে চেয়ে পাবো কবিতা দুপুর
সুরের মাদলে হারাবো অচিনপুর

নেচে যায় নাচিয়ে যায় মন ময়ূরী
আলতা পায় মাতাল বায় নেইতো জুড়ি
প্রকৃতি মাতিয়ে রাখে হাসনাহেনা
বাদল দিনে বাউল মনে অচেনারে চেনা

ঊষার গগন উদাস করে কদমের পরাগ
সন্ন্যাসী মেঘ ঝরিয়ে দিলো কোমল অনুরাগ
মেঘ ডেকেছে কান পেতেছে হংস বলাকা
বানের জলে জোয়ার এলে উল্লাসে থাকা


৩০/১২/১৩
০১:০৬am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast