www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়াবী শিকারী

যুবতী তোমার কাছ থেকে ধার করেছি সোনালী দূর্যোগ
রুপালী চাঁদের রঙে মৌন কিছু অক্ষর
বিবর্ণ স্মৃতির পাতার ন্যায় রাজসিক হাহাকার
লোলুপ দৃষ্টিতে দেখি বিশুদ্ধ নিতম্ব শুমারী
কুলুপ এঁটে দেই বিরুদ্ধ শিকারীর নাসারন্ধ্রে
যৌবনকে ফেরী করি মীনা বাজারে
নিশ্চিদ্র নিরাপত্তায় গড়ে তুলি প্রজন্মের বাইনোকুলার
যথাযথ উত্তারাধিকার নির্ণয়ে প্রথাবিরোধী জরিপ চালাই
হালনাগাদ করে চলি নিজস্ব চিন্তাবোধ
অন্ধঘরে সম্রাজ্ঞী তরল মোমের আকর পায়
যুগান্তর বেয়ে চলে প্রথাসিদ্ধ শিশু
কোমল মলাটে বন্দি করি চতুর সারস


২২/১২/১৩
১০:৫৫pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast