www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাইওরী

তুমি বিবস্ত্র হও, আমি নিরস্ত্র হবো,
মানবিক অস্ত্র দিয়ে, জীবনের সমুদয় অসুখ সারাবো।

বালিশে নালিশ নয়,
বিছানা পেতে হও শয্যা কুটুম,
আতিশয্যে মেতে ওঠো, সরাও ঘুম।

ষষ্ঠ ইন্দ্রিয় যদিও, ওষ্ঠ কি কম,
সম্পুরক দেনায় বাড়ে আলগা শরম।

কোলে ঢলে বসন্তের রঙিন শিমুল,
মানব অনলে খাঁটি, একোন ফুল।

প্রাপ্তির অপেক্ষায় থাকে রাতের সমাহার,
কবির জীবনে নারী অমূল্য উপহার।


২২/১২/১৩
১২:৪৪am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast