www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হলুদ ক্যানভাস

এক যৌবন ধারন করে ভিন্ন জীবন
রক্তের আকর ছাপিয়ে যায় দুর্বিনীত সম্ভ্রম
যে জীবন রাঙায় শুধু পুলকিত ক্ষন
পিতৃ প্রকরণ সারিয়ে তোলে নিশ্চিত উপশম

আয়নাকে তাই নির্ভেজাল মনে হয়
জীবনকে মনে হয় কিছুটা জটিল
প্রতিবিম্বে পাই সমুদয় জিজ্ঞাসার কুশল
আমাকে এগিয়ে রাখে আমার অভ্যুদয়

নিয়ম ভাঙ্গার তাগিদ দেয় হলুদ ক্যানভাস
যেন নিয়মেরই হয় জয়
সূর্যের কাছে থেকে পাই গোপন পূর্বাভাস
নিজেকেই দিতে হয় নিজের সম্পুরক পরিচয়


১৭/১২/১৩
০৫:৩৪pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast